1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরও দুই

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৪৯)। তিনি পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহত দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে আলী হোসেনসহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তার মরদেহ ভারতীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, নিহতের মরদেহ ফেরত আনার জন্য ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের চেষ্টা চলছে।

ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park