1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দুই নেত্রীর মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নির্বাচন কমিশন (ইসি) এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে। পাশাপাশি একই দলের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন। ফলে সময়সীমা অতিক্রম করায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

অন্যদিকে বিরোধীদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, মনিরা শারমিন তার মনোনয়নপত্রে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করলেও চাকরির বিস্তারিত তথ্য প্রদান করেননি। তিনি কবে এবং কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র না থাকায় তার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশন তাকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে ব্যর্থ হলে তার মনোনয়ন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park