1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ

ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কোনোভাবেই ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না এবং প্লট সুবিধাও গ্রহণ করবেন না। তিনি দাবি করেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা যেভাবে রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, ঠিক একই প্রক্রিয়ায় সংসদ সদস্যদেরও সরকারি একটি গাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না—এ বিষয়টি তিনি সংসদে তুলেছিলেন।

তিনি বলেন, সরকারি মালিকানাধীন গাড়িটি সংসদ সদস্য থাকা পর্যন্ত ব্যবহার করা হবে এবং এতে সরকারের অতিরিক্ত খরচও হবে না। কারণ, সংসদ সদস্যদের গাড়ি মেইনটেন্যান্সের জন্য ইতোমধ্যে মাসিক ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তাদের নিজস্ব কোনো গাড়ি নেই।

তিনি আরও বলেন, গতকালের বক্তব্যে তিনি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি করেননি। ট্যাক্স-ফ্রি প্লট ও গাড়ি নেওয়ার বিষয়টি ইতোমধ্যে সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি। তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক সংসদ সদস্য এ সিদ্ধান্তের মাধ্যমে একটি অনন্য নজির স্থাপন করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park