1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড

বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আর্থিক অনিয়ম ও ব্যবসায়িক সম্পর্ক ঘিরে বিতর্কের মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিনের মাথায় তিনি পদ ছাড়লেন বলে জানিয়েছে কাঠমাণ্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, অর্থপাচার তদন্তে থাকা ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এবং নিরপেক্ষ তদন্তের সুযোগ করে দিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তার বিনিয়োগ ও বিশেষ করে শেয়ারবাজারে অংশগ্রহণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, যা তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

তিনি বলেন, নৈতিকতা তার কাছে পদমর্যাদার চেয়েও বড় এবং জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো অবস্থায় তিনি থাকতে চান না। চলমান রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্বের কথাও উল্লেখ করেন।

৩৬ বছর বয়সী সুদান গুরুং চলতি বছরের ২৭ মার্চ বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি ‘জেন-জি’ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন, যার রাজনৈতিক প্রেক্ষাপটেই বর্তমান সরকার ক্ষমতায় আসে।

এ নিয়ে বালেন্দ্র শাহ সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ বা অপসারণ ঘটল। এর আগে শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন মন্ত্রীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park