1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনার প্রেক্ষাপটে তিনি বলেন, ইরানের উচিত জনগণের স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করা।

ওয়াডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে তারা অবগত। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আলোচনায় ইতিবাচক সাড়া দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা সবচেয়ে জরুরি।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেওয়া এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত ওই সামরিক অভিযানে জার্মানি অংশ নেবে না এবং দেশটিতে শাসন পরিবর্তনের কোনো উদ্যোগকেও সমর্থন করবে না।

তিনি বলেন, জার্মানি ইরানে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়, তবে সেই পরিবর্তন অবশ্যই ইরানের জনগণের মাধ্যমেই আসতে হবে। জার্মানি এই যুদ্ধে অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতেও অংশ নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং দেশটির জনগণের ওপর সরকারের দমন-পীড়নের বিরোধিতা করে তাদের পাশে রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা জার্মানির নেই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park