1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধ ইস্যুতে নতুন দফার আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স আজই পাকিস্তানের উদ্দেশে রওনা হতে পারেন বলে জানিয়েছে সিএনএন। তার সঙ্গে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও থাকতে পারেন বলে সূত্রের বরাতে জানা গেছে।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে দুই দেশের পাল্টাপাল্টি কঠোর অবস্থানের কারণে আলোচনা ঘিরে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

হোয়াইট হাউস সিএনএনকে জানিয়েছে, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রতিনিধি দল শিগগিরই রওনা দেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই সম্ভাব্য আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে এখনো চূড়ান্ত সমঝোতার বিষয়ে নিশ্চিত কোনো অগ্রগতি নেই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park