1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ইরানে ধাপে ধাপে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। রোববার (১৯ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মেহদি আবতাহি জানিয়েছেন, একাডেমিক কমিউনিটির জন্য ধীরে ধীরে ইন্টারনেট অ্যাক্সেস ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মেহদি আবতাহি বলেন, আগে থেকেই প্রস্তুত করা একটি তালিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। পরবর্তীতে এই সুবিধা ধাপে ধাপে অন্যান্য শিক্ষক সদস্যদের জন্যও সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তথ্য ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গবেষণা ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিক্ষক পর্যায় থেকে শুরু করে পর্যায়ক্রমে আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park