বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা নাহিদা সুলতানা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৪ নভেম্বর ২০২২, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা নাহিদা সুলতানা

রাজাপুর প্রতিনিধি> নাহিদা সুলতানা। বয়স ৪৫ বছর। তিনি ও তার স্বামী শিক্ষাকতা পেশায় নিয়োজিত আছে। তাদের ঘরে তিন বছর বয়সের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। আদর ¯েœহে মেয়েকে অনেক বড় করার স্বপ্ন ক্যান্সার আত্রুান্ত মায়ের।

কিন্তু ঘাতক ব্যাধি ক্যান্সারে আত্রুান্ত হয়ে সেই স্বপ্ন যেনো দুঃস্বপ্নে পরিনত হয়েছে এই শিক্ষিকার। রোগযন্ত্রণায় কাতরাচ্ছে তিনি , একমাত্র কন্যার জন্য বাঁচার আকুতি জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি ।

নাহিদা সুলতানা বাখেরগঞ্জ উপজেলার ৩ নং দুধল ইউনিয়নের মৃত তৈয়ব আলী খানের মেয়ে। তিনি কর্মসূত্রে বর্তমানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরের টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী প্রভাষক পদে কর্মরত রয়েছেন।

তিনি সকলের সহযোগীতা চেয়ে তার ফেসবুক ওয়ালে একটি পোষ্ট দিয়েছেন। তার সেই আবেগঘন পোস্ট’টি তুলে ধরা হলো,আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সামান্য সহায়তায় বাঁচতে পারে একটি জীবন,একটি সদ্য ফোঁটা গোলাপ,আমি বাঁচতে চাই। দীর্ঘ এক বছরাধিক কাল লড়াই করে যাচ্ছি এক ঘাতক ব্যাধি ক্যান্সারের সাথে। আমি তিন বছরের কন্যা সন্তানের ৪৫ বছর বয়সী এক জননী। “জন্মিলে মরিতে হইবে” এমন চিরন্তর সত্য কথাটি উপলব্ধি করেও আজ আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই। দেশে বিদেশে বিভিন্ন ব্যয়বহুল ডায়াগনোসিস ও চিকিৎসা (ক্যামোথেরাপী) নিতে গিয়ে আমি ও আমার পরিবার আর্থিকভাবে নিঃস্ব প্রায়।

আমি ও আমার স্বামী দুইজনই বেসরকারী কলেজ শিক্ষক। প্রথম দফায়ই বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা, সার্জারী ও উন্নত চিকিৎসা (ক্যামোথেরাপী-৮ টি) নিতে গিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছি। দ্বিতীয় দফায় আবার সেই একই চিকিৎসা শুরু করা হয়েছে, যার প্রতিটা ক্যামোথেরাপীর জন্য টেস্ট,মেডিসিন সহ প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০/২৫ হাজার টাকা খরচ হয়।

এ রকম আরো অন্তত ঃ ৫/৬ টি ক্যামোথেরাপী দেয়া প্রয়োজন। প্রথম ধাপেই অনেক টাকা ধার দেনা হওয়ার কারণে কাহারো সাহায্য সহযোগিতা ছাড়া দ্বিতীয় দফায় আবার এরকম ব্যয়বহুল চিকিৎসা চালানো খুবই অসম্ভব। তাই আজ আমি লজ্জা সরম ছেড়ে একমাত্র সন্তানের জন্য বাঁচার তাগিদে আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব,শিক্ষক শিক্ষার্থী,শুভানুধ্যায়ী ও বিত্তশালী সহ সকলের কাছে দোয়া ও চিকিৎসা সহায়তা কামনা করছি।

আমি বাঁচতে চাই। বাঁচতে চাই সদ্য ফোঁটা গোলাপ সম আমার ছোট্র সন্তানটির জন্য।আল্লাহর রহমত ও আপনাদের সকলের সহায়তায়ই বাঁচতে পারে এমন একটি জীবন। মায়ের আদর স্নেহ ভালবাসায় বড় হতে পারে এমন একটি ছোট্র সন্তান,যার চাহনিতে আমার হৃদয় কাড়ে,চোখেরজল ঝড়ে সব সময়। আমি আজ ওর জন্যই বাঁচতে চাই। সম্ভব হলে, সহায়তা করুন বিকাশ নং -০১৭৩১৪৯৬৩৪১.২) ব্যাংক হিসাব নং ২০৫০৩৯৩০২০০০১৫৭১৬. ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিঃ রাজাপুর শাখা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০