শার্শায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আবুল হাসান জহিরের মতবিনিময় – দৈনিক দেশেরকথা
arif khanh
২৪ জুন ২০২৫, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আবুল হাসান জহিরের মতবিনিময়

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন এ আসনে বিএনপি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। মঙ্গলবার (২৪ জুন) বিকালে নাভারন বিএনপির অফিসে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে এ আসনে আমরা ৬ জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলাম। সেখানে আমি এবং মফিকুল হাসান তৃপ্তি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম।দলের হাইকমান্ড মফিকুল হাসান তৃপ্তিকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছিলেন। দলের সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রতাহার করেছিলাম এবং ওই নির্বাচনে ভুমিকা পালন করেছিলাম।আমি ২০০৮ সাল থেকে দলের আন্দোলন সংগ্রামে শার্শার বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। এর কারনে বহুবার হামলার স্বীকার হয়েছি,মার খেয়েছি।দলীয় প্রগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমি সামনে থেকে কর্মিদের আড়াল করেছি,রক্তাক্ত হয়েছি। আমি গত ১৭ বছরে নাশকতার ৪৬ টা মামলার আসামী হয়েছি বহুবার জেল খেটেছি। তার পর ও নেতাকর্মীদের ফেলে যায়নি।আমি আমার ৪৫ বছর রাজনৈতিক ক্যারিয়ারে দলের সাথে কখনো বেইমানি করি নাই, ভবিষ্যতেও করবো না। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি শার্শা ও বেনাপোলের মানুষের পাশে থেকে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবো।

তিনি আরো বলেন, এবারের জাতীয় নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রতাশী।যদি দল মনোনয়ন দেন এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমি জনগণের সেবা করতে চাই।

এসময় তিনি সাংবাদিকদের উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে জনগণ কাকে বিএনপির প্রার্থী হিসেবে শার্শায় চায় এগুলো তাদের নিউজে তুলে ধরার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০