1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া সনদে নিয়োগ, ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তায় জটিলতা বেড়েছে : সেনাপ্রধান জামালপুরে  নারী ব্যবসায়ীকে ধর্ষণের মামলায় তিন জনের মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির

শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন কুমার দাসের ফিফটির ওপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান।

চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিমও ব্যর্থ হন বড় ইনিংস খেলতে, ৫ বলে ১ রান করে আউট হন তিনি।

৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই অবস্থায় ইনিংস মেরামতের চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে এই জুটিও বড় হয়নি। সৌম্য ২৬ বলে ১৮ রান করে ফিরে যান।

পরে চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন লিটন কুমার দাস। শুরুতে ধীরগতিতে খেললেও পরে কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। দুজন মিলে ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন, যা দলের বড় সংগ্রহের ভিত্তি তৈরি করে দেয়।

লিটন ৭৬ রানে থেমে গেলেও শান্ত তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তিনি ১১৯ বলে ১০৫ রান করেন, ইনিংসটি সাজান ৯টি চার ও ২টি ছক্কায়।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২২ রান করেন। শরিফুল ইসলাম ১, তানভীর ইসলাম শূন্য রানে আউট হন। তাওহীদ হৃদয় ৩৩ এবং মুস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন।

শান্ত ও লিটনের ব্যাটিং দৃঢ়তায় বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ, এখন ম্যাচের ফল নির্ভর করছে বোলারদের পারফরম্যান্সের ওপর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park