1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া সনদে নিয়োগ, ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তায় জটিলতা বেড়েছে : সেনাপ্রধান জামালপুরে  নারী ব্যবসায়ীকে ধর্ষণের মামলায় তিন জনের মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির

ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও শামীমা আক্তার জাহান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চাপারহাট কলেজের এক অসুস্থ সহকারী অধ্যাপক গোলক চন্দ্রের গ্যারেজ কর্মচারী (১৮) ফুয়েল কার্ড নিয়ে চাপারহাট বাজারের একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইউএনও শামীমা আক্তার জাহান সেখানে তদারকির সময় তার ফুয়েল কার্ড পরীক্ষা করেন। অভিযোগ অনুযায়ী, কার্ডের ছবির সঙ্গে মিল না থাকায় কোনো প্রশ্ন ছাড়াই তাকে চড় মারেন ইউএনও।

বুধবার বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের ‘লুবানা ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর সেখানে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে ইউএনও বিষয়টি যাচাই-বাছাই করে ওই যুবককে ছেড়ে দেন বলে জানা যায়।

অভিযুক্ত গ্যারেজ কর্মচারী বলেন, তিনি মালিকের নির্দেশে একজন অসুস্থ শিক্ষকের ফুয়েল কার্ড ও টাকা নিয়ে তেল নিতে গিয়েছিলেন। তার দাবি, কোনো কথা না শুনেই ইউএনও তাকে চড় মারেন এবং এতে তিনি অপমানিত হয়েছেন।

অন্যদিকে ইউএনও শামীমা আক্তার জাহান গণমাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে চড় মারেননি। তার দাবি, শুধুমাত্র গাড়ির চাবি জব্দ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যাচাই শেষে বিষয়টি সমাধান করা হয়।

এর আগে গত জানুয়ারিতেও ইউএনও শামীমা আক্তার জাহানকে ঘিরে একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটি অনুষ্ঠানে তাকে ‘আপু’ সম্বোধন করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park