1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া সনদে নিয়োগ, ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল

হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সরকারি হাসপাতালগুলোতে হাম রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যাসংকটের অজুহাতে কোনো হাম বা হাম উপসর্গের রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না বলেও নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও এই নির্দেশনা গত ২১ এপ্রিল জারি করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে আসা হাম রোগী বা উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে শয্যা খালি না থাকলেও তাদের ভর্তি নিতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে রোগীর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করে তাকে রেফার করা যাবে।

রেফারাল ব্যবস্থার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের মধ্যে সমন্বিত চেইন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায়ী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park