1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

অঘোষিত ফাইনালের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। শুরুতেই টপ অর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইল ও’রুর প্রথম ওভারেই আঘাত হানে প্রতিপক্ষ শিবির। দ্বিতীয় বলেই কিপার টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ।

চাপ সামাল দেওয়ার আগেই ক্রিজে থিতু হতে পারেননি তানজিদ হাসানও। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। মাত্র ৫ বলে ১ রান করে ফিরে যান এই ব্যাটার।

এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের মধ্যে ৩৮ বলে ২৩ রানের জুটি গড়ে ওঠে। তবে নবম ওভারে আবারও আঘাত হানেন উইল ও’রু। বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানা লেগে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন সৌম্য সরকার। তিনি ২৬ বলে ১৮ রান করে ফেরেন।

মাত্র ৯ ওভারের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়ে বড় ধাক্কা দেন এই পেসার। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩২ রান। ক্রিজে এখন আছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস, দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park