1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ চৌমুহনীতে পূবালী ব্যাংক ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ গ্রাম্য সালিশে মারপিটের জেরে গৃহবধূর আত্মহত্যা, গ্রেপ্তার ৩ লাকসামে যুবকের মরদেহ উদ্ধারহত্যা না আত্মহত্যা, মৃত্যু নিয়ে ধুম্রজাল! চট্টগ্রাম বন্দরে এক দিনে এলো ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৮ দিনের চাহিদা পূরণ হবে

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নাহিদ রানার দুর্দান্ত পেস আক্রমণ এবং তানজিদ তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণের মুখে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। নাহিদ রানার গতি ও সুইংয়ে নিকোলস ও উইল ইয়ং দ্রুত বিদায় নেন। এরপর অধিনায়ক টম ল্যাথাম ও নিক কেলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৪ রানে ল্যাথামকে ফেরান সৌম্য সরকার। এরপর ১৯ রানে আব্বাসকে আউট করেন নাহিদ রানা।

নিক কেলি ৮৩ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত শরিফুল ইসলামের শিকার হয়ে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে নাহিদ রানার পাঁচ উইকেট শিকারে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাইফ হাসান ও সৌম্য সরকার শুরুতেই আউট হয়ে গেলেও এরপর ম্যাচে নিয়ন্ত্রণ নেয় তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুইজন মিলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি।

৭৬ রানে তানজিদ তামিম আউট হলে ভাঙে এই জুটি। এরপর লিটন দাসও ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তবে শান্ত ৫০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষদিকে হৃদয়ের অপরাজিত ৩০ রানে ভর করে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park