1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন "দ্য আনবিটেন ৮২" – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২”

মোঃ হৃদয় 
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই স্পোর্টস উইক-২০২৬ উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্য আনবিটেন ৮২’। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ‘কোড ওয়ারিয়র্স’-কে ৪ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

আট ওভারের ফাইনালে আগে ব্যাট করে ‘দ্য আনবিটেন ৮২’ সংগ্রহ করে ১০৯ রান। জবাবে ‘কোড ওয়ারিয়র্স’ নির্ধারিত ওভারে ১০৫ রান তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘দ্য আনবিটেন ৮২’। বিজয়ী দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

এক সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, নেতৃত্ব, দলগত সমন্বয় ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, এই শিরোপা শুধুমাত্র একটি দলের জয় নয়, এটি ধৈর্য, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। টানা কয়েকবার ফাইনালে খেলার অভিজ্ঞতা এবার দলকে পরিণত করেছে, আর সেই অভিজ্ঞতাই শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে।

চ্যাম্পিয়ন দলের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব হোসেন বলেন, টানা তিনবার ফাইনালে খেলা এবং এবার চ্যাম্পিয়ন হওয়া শুধু একটি অর্জন নয়, এটি দলের ধারাবাহিকতা, পরিশ্রম ও বিশ্বাসের প্রমাণ। তিনি বলেন, শুরু থেকেই দল আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, তবে এই সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। প্রতিটি ম্যাচে তারা দায়িত্বশীল পারফরম্যান্স দিয়েছে এবং চাপের মুহূর্তেও ঠাণ্ডা মাথায় খেলেছে। এই অর্জন সিএসই বিভাগের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচে শিক্ষক-শিক্ষার্থী ও সমর্থকদের উপস্থিতি মাঠে ভিন্নমাত্রা যোগ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park