1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন

জাবি প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)-এর সাংস্কৃতিক সংগঠন ইনফিউশন আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান “আইলো রে বৈশাখ ১৪৩৩” বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এ আয়োজনের মূল সাংস্কৃতিক পর্ব। এর আগে ১৬ ও ১৭ এপ্রিল টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় ছিল বাহারি স্টল, ফেইস পেইন্টিং, নানা ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের আয়োজন এবং উৎসবপ্রিয় মানুষের সরব উপস্থিতি। পুরো প্রাঙ্গণজুড়ে বিরাজ করছিল বৈশাখের রঙিন আমেজ, যা এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

মেলার ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্য, সংগীত ও আবৃত্তির পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মঞ্চ। ইনফিউশন ক্লাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন-নাট্যম, JUDC, রিদম, বটতলার গান, জাবি বন্ধুসভা তাদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। তাদের উপস্থাপনায় উঠে আসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নববর্ষের চিরায়ত আবহ, যা অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা।

শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। আয়োজক সংগঠন ইনফিউশনের সভাপতি ইফফাত জাহান ইসুমনি জানান, “দুই দিনব্যাপী এই মেলায় হাজারো শিক্ষার্থী ও দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানেও মুক্তমঞ্চের প্রতিটি আসন পূর্ণ ছিল। দর্শকদের ব্যাপক সাড়া পাওয়াই আমাদের আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।”

বাংলা নববর্ষ উদযাপনের এই আয়োজনের মাধ্যমে ইনফিউশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক বর্ণিল ও প্রাণবন্ত অধ্যায়ের সূচনা করেছে, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ আয়োজনের এক্সক্লুসিভ আইসক্রিম পার্টনার হিসেবে ছিল সেভয়, রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে ইস্পাহানি মির্জাপুর এবং বেভারেজ পার্টনার হিসেবে স্কয়ার জিরোক্যাল। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park