1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিনে ভারতে গেল মেট্রিক টন ইলিশ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিনে ভারতে গেল মেট্রিক টন ইলিশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৯ দিনে মোট ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে।এর আগে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়।বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়।

ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কলকাতায়। পূজার আগে এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। গত ৯ দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park