বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম ইতি বলেন টাকার অভাবে ঠিকমত প্রাইভেট পড়তে পারিনি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৬ জুন ২০২৩, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম ইতি বলেন টাকার অভাবে ঠিকমত প্রাইভেট পড়তে পারিনি

বুয়েটের স্নাতকোত্তর ভ‌র্তি পরীক্ষায় গ‌ণিত বিভাগের ফলাফলে প্রথম হলেন কুড়িগ্রামের চিলমারীর মেয়ে জান্নাতুল ফেরদৌসী(ইতি)।তার বাবার নাম মোঃ চান‌ মিয়া, মা- মোছাঃ কাজল বেগম। বাবা ক্ষুদ্র চাল ব‌্যবসায়ী।বা‌ড়ি কু‌ড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায়।গত ২৪ জুন বিশ্ববিদ‌্যালয়ের ও‌য়েব সাইটে ফলাফলের এ তা‌লিকা প্রকাশ করা হয়। তার আবেদনের সি‌রিয়াল নম্বর ৯০০৭৯।নিম্ন মধ‌্যবিত্ত প‌রিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসীর এমন সফলতার খবরে তার স্বজনসহ শুভাকা‌ঙ্ক্ষীরা উচ্ছ‌্বসিত।চার বোন এক ভাইয়ের মধ্যে জান্নাতুল ফেরদৌসী তৃতীয়। মেধাবী এ শিক্ষার্থী কুড়িগ্রাম সরকা‌রি কলেজ থেকে ২০২০ সালে গ‌ণিত বিষয়ে অনার্সে সি‌জি‌পিএ ৩.৯৩ পেয়ে উত্তীর্ণ হন।জানা গেছে, জান্নাতুল ফেরদৌসী ডিএ চিলমারী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় থেকে ২০০৭ সালে পিএস‌সিতে ট‌্যালেন্টপুলে বৃ‌ত্তি, শরীফের হাট ম‌নির উদ্দিন দ্বিমু‌খি উচ্চ বিদ‌্যালয় থেকে ২০১০ সালে জেএসসিতে ট‌্যালেন্টপুলে বৃ‌ত্তি এবং ২০১৩ সালে এসএস‌সিতে জি‌পিএ-৫ পান। এছাড়াও গোলাম হা‌বিব ম‌হিলা ডি‌গ্রি কলেজ থে‌কে ২০১৫ সালে এইচএস‌সি‌তে ৪.৫৮ পান।এ বিষয়ে জান্নাতুল ফেরদৌসী বলেন, আমি শিক্ষাজীবন থেকে মন দিয়ে পড়াশুনা ক‌রে‌ছি। কিন্তু টাকার অভাবে ঠিকমতো প্রাইভেট পড়তে পা‌রি‌নি। তবে স্বপ্ন ছি‌ল মে‌ডিকেলে পড়াশোনা করব, কিন্তু সেটা হয়নি। পরে বি‌সিএস পরীক্ষার জন‌্য প্রস্তু‌তি নেই। এর মধ্যে বুয়েটের ভ‌র্তি পরীক্ষা দেই।

সকলের দোয়ায় ভালো রেজাল্ট করে‌ছি।

তিনি আরও জানান, ‘বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে মাস্টার্স ভর্তি হলেও এখন ভর্তি বাতিল করে বুয়েটে ভর্তি হবো। আমার ইচ্ছা বিসিএস করে প্রশাসন ক্যাডারে চাকরি করা।’জান্নাতুল ফেরদৌসীর বাবা চান মিয়া বলেন, আমি ছোট ব‌্যবসা ক‌রি। সন্তানদের লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পা‌রি‌নি। আজ আমার মেয়ের এই সফলতার জন‌্য আমি গ‌র্বিত। দোয়া ক‌রি আমার মেয়ে যেন অসহায় মানুষের জন‌্য কাজ করতে পারে।

কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুর রহমান বলেন,‘ ফল প্রকাশের পর ইতি (জান্নাতুল) ফোন করে সুসংবাদটি জানিয়েছে। অনার্স দ্বিতীয় বর্ষে সে জিপিএ-৪ পাওয়ার পর আমরা তার প্রতি আরও যত্নশীল হয়ে উঠি। ফাইনালেও তার ফলাফল ভালো। তার সাফল্যে আমরা আনন্দিত। আমরা ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

 কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন বলেন, ‘এটা অবশ্যই আনন্দের এবং গৌরবের। কুড়িগ্রামের শিক্ষার্থীরা অনেক এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা একদিন সাফল্যে ভরে উঠবো। ইতি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০