বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন:বেগম মতিয় চৌধুরী এমপি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১২ নভেম্বর ২০২২, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন:বেগম মতিয় চৌধুরী এমপি

জামাল পুর প্রতিনিধি>আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন , জিয়াউর রহমান পাকিস্তানের সাথে নিঃস্বার্থভাবে সখ্যতা করেছেন। কাজেই তার হাত দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কিছুতেই তৈরি হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন। শেখ হাসিনা বাঁকা পথে ক্ষমতায় আসেন নি।

তিনি আরও বলেন,রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিলো তখন ফটোসেশান হয়েছে। কিন্ত শেখ হাসিনা সেই রোহিঙ্গাদের মমতায় আগলে রেখেছেন। শেখ হাসিনা তার কর্ম দিয়ে প্রমাণ করেছেন তিনি মানবতার মা। রাজনৈতিক এন্টিবায়োটিক দিয়েই অদ কবিরাজদের বিদায় করেছেন। শেখ হাসিনা যা বলেন, তা জীবনের ঝুঁকি নিয়ে হলেও তা করেন। আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

১২ নভেম্বর   শনিবার বিকালে জামালপুর শহরের কাচারিপাড়ায় সিংহজানি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায়  উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি,সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন তরফদার, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।

 
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০