নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পশ্চিম পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হোসেন আহামেদ নামে ৩ বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেন আহামেদ স্থানিয় বাসিন্দা খায়রুল আলমের সন্তান।
রবিবার দুপুরে (২২-০৬-২৫) হোসেন আহামেদ পুকুরে ডুবে গেলে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন