ক্যাম্পাসে সাংবাদিকদের সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া উদ্বেগজনক: জাবি ছাত্রদল – দৈনিক দেশেরকথা
জাবি প্রতিনিধি
২০ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে সাংবাদিকদের সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া উদ্বেগজনক: জাবি ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্তার ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির বলেছেন, ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

মঙ্গলবার (১৯ মে) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা হেনস্তার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ভিন্নমত বা কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, তথ্য সংগ্রহে বাধা প্রদান কিংবা হেনস্তা করা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার নিরাপদ স্থান হওয়া উচিত।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া ঐতিহ্যবাহী বড় ছড়া ইজারা বন্ধে এলাকাবাসীর আহবানে বিশাল মানববন্ধন ২৪ মে

তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আহত

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

কটিয়াদীতে মাদক-জুয়া এবং চোরের বিরুদ্ধে মানব মানববন্ধন

ডিআইইউ ক্যান্টিনে ১০ কর্মদিবসে ‘যুগান্তকারী পরিবর্তন’ আনার আশ্বাস প্রক্টরের

‎হোসেনপুরে ২নংসিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

শিশু রামিসা হত্যা: আদালতে দোষ স্বীকার করে সোহেলের জবানবন্দি

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

১০

শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, মাথা বিচ্ছিন্ন করে শৌচাগারে রাখে অভিযুক্ত: পুলিশ

১১

সাংবাদিকদের জন্য বেতন স্কেল জরুরি, সরকার উদ্যোগ নিলে সমস্যার সমাধান হবে: ফাহিম আহমেদ

১২

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দিয়েছিল ইউনিসেফ, ১০ বৈঠকে সতর্ক করেছিল

১৩

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নিশ্চিত হামে প্রাণ গেল ৩ জনের

১৪

ক্ষমতায় আসছে বলে ঢাক-ঢোল পিটিয়েছিল জামায়াত, এখন কোথায় তারা: মির্জা ফখরুল

১৫

বিদ্যুতের দাম ২১-২৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব, শুরু গণশুনানি

১৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

১৭

‎সিরাজগঞ্জে গৃহবধূ মৃত্যুর ঘটনায় কমিউনিটি হাসপাতাল সিলগালা

১৮

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

নোয়াখালী সদরের পিআইও বিরুদ্ধে চরমটুয়াসহ ৫টি খাল খননে অনিয়ম-দুর্নীতি,৭ কোটি ২০ লাখ টাকা হরিলুটের অভিযোগ

২০