1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৮ মে, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমে অনিয়ম, নিম্নমানের খাবার সরবরাহ এবং অব্যবস্থাপনার অভিযোগ ওঠার পর এবার কঠোর অবস্থানে গেছে সরকার। শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিদ্যালয় পর্যায়ে তদারকি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মায়েদের সম্পৃক্ত করে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৮ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম এবং ছোট ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা মানহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর এবং মানসম্মত খাদ্য নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে বলেও জানান তিনি।

মিড ডে মিল কার্যক্রম পরিচালনায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, অনুমোদিত প্যাকেজিং বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অঙ্গীকারনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও বলা হয়, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করতে হবে, যাতে খাবারের মান এবং উৎপাদন প্রক্রিয়া নিয়মিত নজরদারির আওতায় থাকে।

বিদ্যালয় পর্যায়ে গঠিত গার্ডিয়ান কমিটিতে পাঁচজন সদস্য থাকবেন। কমিটিতে প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। এই কমিটি শিক্ষার্থীদের খাদ্যের মান, নিরাপত্তা এবং সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।

এদিকে মিড ডে মিল কার্যক্রমে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park