ফায়ার সার্ভিস আধুনিকায়নে বাড়বে জনবল ও নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৯ মে ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বাড়বে জনবল ও নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সারাদেশে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে লোকবল বৃদ্ধি এবং নতুন ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি, তাই এ বাহিনীকে শক্তিশালী করতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

সোমবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬, পাসিং আউট প্যারেড এবং পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা বাংলাদেশের বাস্তবতা ও জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত নয়। ফলে দুর্ঘটনার সময় দ্রুত সেবা পৌঁছে দিতে নতুন স্টেশন স্থাপন এবং জনবল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসকে আধুনিক করতে ইতোমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আধুনিক ট্রেনিং একাডেমিসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং বাহিনীর পেশাগত দক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ড মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হওয়া ফায়ার সার্ভিসের ৫২ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আগামী ২০ মে থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে অগ্নি নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হলেন মিরানা মাহরুখ

সুন্দরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড দহবন্দসহ ছয় ইউনিয়ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বাড়বে জনবল ও নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩৭

আএাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

হাম রোগী বাড়ায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা

১০

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

১১

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

১২

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

১৪

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

১৫

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

১৬

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

১৭

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

টেকনাফে সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী!

১৯

টুংটাং শব্দ পেরিয়ে ফুটবলের নায়ক হওয়ার সপ্ন দেব মন্ডলের।

২০