1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৫ মে, ২০২৬

চট্টগ্রাম নগরীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রীতা আক্তার নামের এক তরুণীকে হাসপাতাল ভবনের পঞ্চম তলা থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে আব্দুর রহমান শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রীতাকে ভবনের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২৩ মে নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হাসপাতাল ভবনের সামনে থেকে রীতার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।

জানা গেছে, রীতা পাহাড়তলী এলাকায় বসবাস করতেন এবং নগরীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করার সূত্রে অভিযুক্ত যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে কর্মস্থলে মারামারির ঘটনায় অভিযুক্তের চাকরি চলে যায়। এরপরও তিনি বিভিন্ন সময় রীতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন।

পুলিশের তথ্যমতে, ঘটনার দিন রাতে কারখানা ছুটির পর কৌশলে রীতাকে ফয়েস লেক এলাকায় নিয়ে যান অভিযুক্ত। পরে গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে হাসপাতাল ভবনের রেলিংবিহীন সিঁড়ির কাছে নিয়ে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই রীতার মৃত্যু হয়।

ঘটনার পর প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ফেনী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park