1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিওর ভুমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিওর ভুমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

মোঃ নুরনবী সরকার
  • প্রকাশ শুক্রবার, ১৬ মে, ২০২৫

নাগেশ্বরী প্রতিনিধি>কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিউল আলম শফি।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ও বিএনপি সদস্য রফিকুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ জাহিদুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,এনজিও মহিদেব উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব সুলতান আহমেদ সজীব,মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম।

বক্তারা বলেন, নাগেশ্বরীর দুর্গম চরাঞ্চলে আজও ন্যূনতম শিক্ষা ও স্বাস্থ্যসেবা অপ্রতুল। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে, ফলে শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হন।

তাঁরা বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এবং এনজিওদের সমন্বিত কার্যক্রম চরাঞ্চলের উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে।

এছাড়াও বক্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সভায় অংশগ্রহণকারীরা চরাঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনার প্রস্তাব দেন। সভা শেষে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়, যাতে সাংবাদিক, এনজিও এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যৌথভাবে চরাঞ্চলের উন্নয়নে কাজ করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সবার অংশগ্রহণে সভাটি ছিল প্রাণবন্ত ও অর্থবহ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park