কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ নভেম্বর ২০২২, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি, বিএমটি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুরুর পরই এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে, কি কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষা রবিবার শুরু হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকা থেকে যানজটের খবর পাওয়া গেছে।

ইউএনবি সংবাদদাতারা ঢাকার বেইলী রোডের কাকরাইল থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত দীর্ঘ যানজট দেখতে পান। এতে অনেক পরীক্ষার্থীকে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে।

পরীক্ষার্থীদের মোবাইল বা অন্য কোনো ডিভাইস বহন করতে দেয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০