1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলমডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গার  আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আলমডাঙ্গা কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।

অনুষ্ঠানে  নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাংবাদিক রহমান মুকুল এর সভাপতিত্ব  আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম।

প্রতিযোগিতায় দুটি ইভেন্টে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। পেশাদার ও অপেশাদার—এই দুই ক্যাটাগরীতে মোট ৬ জন বিজয়ীকে  পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তরুণ প্রজন্মের জন্য সাঁতার শেখা অত্যন্ত জরুরী। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।তিনি বলেন আপনারা যারা কক্সবাজার যেয়ে থাকেন তার সৌন্দর্য  অনেকটাই কুমার নদের ভিতরে পাবেন। এটাকে আরও আকর্ষণীয় করতে এবং এই নদীর পাড়ে অবৈধ দখলদার উচ্ছেদ করে এটাকে আরও সৌন্দর্য বর্ধিত করা হবে। পাশাপাশি নদীর দুই ধারে বৃক্ষরোপণ করা হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। কমিটির উপদেষ্টা শেখ নূর মোহাম্মদ টিপু, মো. মকবুল হোসেন, সহ-সভাপতি মীর উজ্জ্বল, সম্পাদকমণ্ডলীর সদস্য হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির শফিকুল ইসলাম বকুল এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মঞ্জু আলীসহ আরও অনেকে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park