1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডুজা'র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ

মো:তাছিন জায়েফ
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)। একইসাথে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) গোবিপ্রবিসাসের সভাপতি মো. রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মো: নাঈম আশরাফ খাঁন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় অন্তত ১৬ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রযেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম। এছাড়া সাংবাদিক শামসুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, আসাদুজ্জামান খান এবং নাইমুর রহমান ইমন।

বিবৃতিতে আরো বলা হয়, ছাত্রদলের কিছু নেতা-কর্মী প্রথমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়, তাদের ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এরপর তারা সংঘবদ্ধভাবে আক্রমণ চালিয়ে সাংবাদিকদের ওপর শারীরিকভাবে চড়াও হয়। এই ধরনের আচরণ কেবল আইন বিরোধীই নয়, বরং এটি একটি সংগঠিত সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ, যা গণতান্ত্রিক পরিবেশকে ভীতসন্ত্রস্ত করে তোলার অপচেষ্টা।

এ ঘটনায় গোবিপ্রবি সাংবাদিক সমিতি অবিলম্বে জড়িত সকল হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park