1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রকাশিত সংবাদের প্রতিবাদ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

উসমান গণি
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে ওএমএস প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাগজে খোলা, মাঠে বন্ধ শিরোনামে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলার ওএমএস ডিলার ও খাদ্য কর্মকর্তারা।প্রতিবাদে বলা হয়, প্রকাশিত সংবাদের বেশ কিছু তথ্য সঠিকভাবে উপস্থাপিত হলেও কিছু বিষয়ে বাস্তবতার সঙ্গে ভিন্নতা রয়েছে, যা পরবর্তীতে খোঁজখবর নিয়ে স্পষ্ট হয়েছে।

বিশেষ করে একটি পিকআপ ভ্যানের নির্ধারিত পয়েন্টের বাইরে কিত্তাপুকুর পাড় এলাকায় অবস্থানের বিষয়টি নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তা প্রকৃতপক্ষে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে। বিষয়টি পরে নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্ট চালকের সঙ্গে কথা বললে এ ধরনের বিভ্রান্তির অবকাশ থাকত না বলেও উল্লেখ করা হয়। এছাড়া ডিলার পয়েন্ট নির্ধারিত সময়ের পূর্বে বন্ধ থাকার বিষয়ে বলা হয়, নির্ধারিত পরিমাণ চাল ও আটা বিক্রি শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কার্যক্রম বন্ধ করা হয়। সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য গ্রহণ করা হলে বিষয়টি স্পষ্ট হতো বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, শ্রীপুর উপজেলার ওএমএস কার্যক্রম উপজেলা খাদ্য কর্মকর্তা ও ডিলারদের মাধ্যমে সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং ভোক্তাদের মাঝে নিয়ম মেনে আটা ও চাল সরবরাহ করা হচ্ছে।প্রতিবাদে আরও বলা হয়, এ ধরনের সংবাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও প্রাসঙ্গিক ব্যাখ্যা যুক্ত করা হলে বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park