1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ

নিউজ প্রতিবেদন
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

এশিয়ান টিভির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা প্রতিনিধি ও থানা প্রতিনিধিদের পূর্বে দেওয়া সকল নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন করে আর কোনো উপজেলা প্রতিনিধি বা থানা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।


এশিয়ান টিভির জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল উপজেলা প্রতিনিধি ও থানা প্রতিনিধিকে আগামী ৫ মে, ২০২৬ সালের মধ্যে এশিয়ান টিভির আইডি কার্ড, মাইক্রোফোনের বুম এবং লোগো প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সরঞ্জাম জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্তের পর থেকে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি বা থানা প্রতিনিধি পরিচয় ব্যবহার করে কেউ কোনো কার্যক্রম পরিচালনা করলে তা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।


এদিকে, পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে এশিয়ান টিভি দেশের প্রতিটি জেলায় একজন করে জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রতিনিধি পদে বর্তমানে কর্মরতরাও যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তবে নতুন নিয়োগ সম্পন্ন হলে জেলা প্রতিনিধি হিসেবে পূর্বে দেওয়া সকল নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা প্রতিনিধি পদে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রে আবেদনকারীকে কোন জেলায় কাজ করতে আগ্রহী, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। রেজিস্টার্ড ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠানো যাবে বলে জানানো হয়েছে।


আবেদন পাঠানোর ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে এশিয়ান টিভি, বাড়ি ৬০, রোড ১, ব্লক এ, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২। এছাড়া আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে hr.dc.asiantv@gmail.com। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে, ২০২৬।
এ বিষয়ে এশিয়ান টিভি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং সংবাদ কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park