সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএএস)-এর ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি অমৃত সেন (সময় টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন, উল্লাপাড়া) এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল-আমিন (গ্লোবাল টেলিভিশন, রায়গঞ্জ), জাকারিয়া হোসেন (কালবেলা) এবং আব্দুল আলীম তালুকদার (ডিবিসি নিউজ)।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জয় কুমার, জাহিদ হোসেন (আর টিভি), কাওসার হোসেন (স্টার নিউজ), ইউসুফ হোসেন (বাংলা টিভি), নাজমুল হাসান (চ্যানেল ২৪), জায়েদ খান (মাই টিভি), লিখন হোসেন (একাত্তর টিভি, উল্লাপাড়া) এবং শাহেদ হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।
সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. ইমরান শেখ ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি বলেন, সংগঠনটি সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও তারা জানান।
বক্তারা উল্লেখ করেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরা জার্নালিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম সময়ের দাবি ছিল যা এই কমিটির মাধ্যমে বাস্তবায়িত হলো।