1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭২ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে বিশ্রাম নেই: জামায়াত আমির শফিকুর রহমান নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতার বিরুদ্ধে পাহাড় সমান এন্থার অভিযোগ বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ “বিদায় অনুষ্ঠানের নামে বেহায়াপনা! আলমডাঙ্গার হাঁপানিয়া স্কুলে ‘লাল পানি’ গানে নাচে তোলপাড়” সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭২ চাটখিলে ২ স্বামীর সাথে সংসার করার অভিযোগ ১ নারীর বিরুদ্ধে সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ বিতর্ক, যা বললেন মিম ও পরীমনি নিষেধাজ্ঞার জালে বন্দি জেলে জীবন, মিলছে না সহায়তার ভরসা

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭২

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। একই সময়ে নতুন করে ১৭২ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হাম ও এর উপসর্গে ঢাকা বিভাগে সর্বাধিক ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৩ জন ঢাকা বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৯৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে ছাড়পত্র পাওয়া শিশুর সংখ্যা ৩৭৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ৭০৫ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ পর্যন্ত পরীক্ষায় ৪ হাজার ২৩১ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park