1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল, বছরে ৯ মাস নিষেধাজ্ঞা থাকবে – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ “বিদায় অনুষ্ঠানের নামে বেহায়াপনা! আলমডাঙ্গার হাঁপানিয়া স্কুলে ‘লাল পানি’ গানে নাচে তোলপাড়” সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭২ চাটখিলে ২ স্বামীর সাথে সংসার করার অভিযোগ ১ নারীর বিরুদ্ধে সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ বিতর্ক, যা বললেন মিম ও পরীমনি নিষেধাজ্ঞার জালে বন্দি জেলে জীবন, মিলছে না সহায়তার ভরসা সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল, বছরে ৯ মাস নিষেধাজ্ঞা থাকবে বিশ্ববিদ্যালয়ে ফের মাথাচাড়া দিচ্ছে ক্ষমতার রাজনীতি, প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ নাহিদের

সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল, বছরে ৯ মাস নিষেধাজ্ঞা থাকবে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নির্ধারিত সময়ের বাইরে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত না রাখার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। সরকারের মূল্যায়নে, তিন মাসের বেশি সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে।

ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এ তথ্য জানিয়েছেন। ডয়চে ভেলের প্রশ্নের জবাবে তিনি লিখিতভাবে উত্তর দেন।

মন্ত্রী জানান, সরেজমিন বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে, টানা ৯ মাস পর্যটন বন্ধ থাকার ফলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের উন্নতি হয়েছে। তিনি বলেন, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের পর সরকার ২০২৪ সালে সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বছরে ৯ মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২৪ সালের অক্টোবরে সেখানে যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয় এবং বছরে মাত্র তিন মাস দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

নীতিমালা অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। কারণ তিন মাসের বেশি সময় পর্যটন চালু থাকলে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, উন্মুক্ত সাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবালসমৃদ্ধ স্থান হিসেবে সেন্ট মার্টিন দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও গর্ব। তাই দ্বীপটির অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্যটন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখার বিকল্প নেই।

মন্ত্রী জানান, পর্যটন বন্ধ থাকার এই সময়টাতে দ্বীপটি স্বাভাবিকভাবে তার পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে এবং এটি ভবিষ্যৎ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park