আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি – দৈনিক দেশেরকথা
রুহুল আমিন
১৮ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে প্রায় ২ টা পর্যন্ত উপজেলার থাঐপাড়ার দক্ষিণে ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে ডাকাতদল আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে রাস্তার উপর নৌকা ও ভাজা বিক্রেতার পরিত্যক্ত টেবিল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৪০ থেকে ৫০ টি যানবাহনে গণডাকাতি করে।

এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। ডাকাতদলের কবলে পড়া সৌদিআরব প্রবাসী উপজেলার জয়নাথপুর গ্রামের আশরাফুল ইসলামের বরাত দিয়ে তার পিতা সাইদুর রহমান বলেন, আমার ছেলে সৌদিআরব থেকে দেশে ফিরে নাটোর থেকে সিএনজিযোগে বাড়ি আসছিল। ওই স্থানে আসার পর ডাকতরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন ও একটি মোবাইলফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়। বিহারীপুর গ্রামের জাহাঙ্গীরের পুত্র মাইক্রো চালক হাবিবুর রহমান বলেন, আমি ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে আসছিলোম। ঘটনাস্থলে পৌঁছার পর আমি বিভিন্ন যানবাহনের লম্বা সারি দেখতে পেয়ে ভীতসন্ত্রস্থ হয়ে পড়ি। এক পর্যায় ডাকাতরা আমার গাড়ি ঘিরে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে আমার প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

একজন মাইক্রোবাস চালকের অভিযোগ তিনি আক্রান্ত হওয়ার পরপরই ৯৯৯ নম্বরে আত্রাই থানায় ফোন দিলে পুলিশ তাকে জানান এটি আমাদের এরিয়া না। তবে বিষয়টিকে অস্বীকার করেছেন আত্রাই থানার ওসির দায়িত্বে নিয়োজিত এসআই ইফতেখার। তিনি বলেন, আমাদের থানায় ওই সময় ৯৯৯ নম্বরে কোন ফোন আসেনি। বরং ঘটনার পরপরই বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছি। এদিকে গতকাল সোমবার সংবাদ পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও জেলা ডিবি পুলিশের উর্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই ইফতেখার আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, আচরণবিধি সংশোধনের কাজ চলছে: সিইসি

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপি প্রায় ৩ লাখ কোটি টাকা

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

১০

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

১১

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

১২

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

১৩

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

১৪

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

১৫

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

১৬

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

১৭

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

১৮

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

১৯

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

২০