আগামীকাল মাঠে নামছে মেসির আর্জেন্টিনা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীকাল মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বজয়ের সেই রেস কাটিয়ে আবারও মাঠে নামছে লে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে লাতিন আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লড়বে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিরা।শুক্রবার (৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনায় সরাসরি এই ম্যাচটি দেখাবে দেশটির টেলিভিশন পাবলিকাতে। ইকুয়েডরে বসবাসকারীরা দেখতে পাবেন টিওয়াইসি স্পোর্টস ইন্টারন্যাশনালে। তবে বাংলাদেশ বা ভারতের কোনো চ্যানেলে সরাসরি এই খেলা দেখাবে না। তবে লাইভ স্ট্রিম অ্যাপ ডিএজেডএনতে (উঅতঘ) সরাসরি দেখা যাবে খেলা। এছাড়া ইউটিউবের বিভিন্ন চ্যানেলেও দেখা যাবে।

এদিকে ইন্টার মায়ামিতে দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে ঘিরেই ইকুয়েডরকে হারানোর পরিকল্পনা সাজিয়েছেন দলটির বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। মেসি ছাড়াও এদিন আর্জেন্টিনার জার্সিতে শুরুর একাদশে মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, ওটামেন্ডি, রদ্রিগো ডি পলের মতো তারকা ফুটবলাররা লড়বেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনজালেজ; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০