ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন

দে
মাসুদ রানা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৭
ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের ভেড়ামারা উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল কুষ্টিয়া কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপালী ব্যাংকের সাবেক এজিএম মোঃ আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় মহিলা সংস্থার সাবেক কর্মকর্তা, গল্পকার,কবি ও সংগঠক আসমান আলী।


সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, সহ-সভাপতি পদে রয়েছেন, এডভোকেট এম এ মান্নাফ, সোনালী ব্যাংকের এজিএম মোঃ শহিদুল ইসলাম ও প্রভাষক জিয়ারুল ইসলাম জিয়া। অন্যান্য কর্মকর্তারা হলেন,সহ-সাধারণ সম্পাদক - প্রভাষক মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক - সহকারী অধ্যাপক মোঃশামসুজ্জোহা রনজু সহ-সাংগঠনিক সম্পাদক - মোঃ জাকারিয়া বাবলু, প্রচার সম্পাদক - সাংবাদিক জাহাঙ্গীর খাঁন, দপ্তর সম্পাদক - নূর আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ - তরিকুল ইসলাম তারিক, অর্থ সম্পাদক - মোঃ আনিসুজ্জামান শাহীন, সাংস্কৃতিক সম্পাদক - এডভোকেট রোকনুজ্জামান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক - জান্নাতুল ফেরদৌসী, ধর্মীয় সম্পাদক - মুফতি সাইফুল্লাহ মাসুম, সমাজকল্যাণ সম্পাদক - জেসমিন পারভীন।


সদস্যরা হলেন, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক নাসির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রাশেদ আজগর, ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান, প্রভাষক আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহিম মান্নান, ব্যবসায়ী আবু তালেব, প্রভাষক নজরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ কন্ট্রাক্টর , শিক্ষক এম এন জাহাঙ্গীর, কলেজ শিক্ষক মোঃ নেওয়াজ উদ্দিন মামুন, কলেজ শিক্ষক সামসুন্নাহার, সেলিনা, শিক্ষক জামারুল ইসলাম মিলন ও অবসরপ্রাপ্ত চাকরিজীবী শফিউজ্জামান বপি। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কুষ্টিয়ার ভেড়ামারা শাখা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য