উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৩:১১
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি


জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সবাই বিসিএসের ৩০ ও ৩১ ব্যাচের।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতির পর ২৬২ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন বাংলাদেশ মিশনে কর্মরত পদোন্নতি পাওয়া ১৫ কর্মকর্তাকে তাদের আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য