তিস্তা পরিকল্পনা বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছে সরকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:২৫
তিস্তা পরিকল্পনা বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছে সরকার


তিস্তা পরিকল্পনা বাস্তবায়নকে বেশ চ্যালেঞ্জিং মনে করছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।


সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।


পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে নদী ও এর আশপাশের মানুষের বর্তমান সমস্যাগুলো আরও বাড়তে পারে। তাই এই চ্যালেঞ্জ যেকোনোভাবেই মোকাবিলা করতে হবে।


তিনি বলেন, নদীর প্রবাহ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ধরে রাখা কঠিন। নদীকে নিয়ন্ত্রণে আনতে গেলে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াও বিবেচনায় নিতে হয়। এজন্য তিস্তাকে ঘিরে একটি সমন্বিত সমাধান প্রয়োজন।


মন্ত্রী বলেন, এমন একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে, যার মাধ্যমে তিস্তা নদী ও নদীসংলগ্ন মানুষের সমস্যার দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করা যায়।


এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে উভয় দেশের স্বার্থ বিবেচনা করে কাজ করার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য