তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা শুরু

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা শুরু


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা আবার শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আগামী নভেম্বরে এ সফর আয়োজনের চেষ্টা চলছে।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পর এখন দুই দেশের কর্মকর্তারা আবার নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছেন।


সম্ভাব্য সফরে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।


চলতি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তার একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এর মধ্যেই সুবিধাজনক সময়ে নভেম্বরে নয়াদিল্লি সফর আয়োজনের চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন রয়েছেন।


সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি অংশ নেননি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এর আগে জানিয়েছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের জন্য একটি অনুকূল সময়ে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


দ্য হিন্দু সূত্রের বরাতে আরও জানিয়েছে, লন্ডনে অবস্থানের সময় থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তারেক রহমান। ২০২৪ সালের নির্বাচনের পর ভারতের অবস্থান বুঝতে তিনি একজন প্রতিনিধিকে নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এর আগে ২০২৪ সালের নির্বাচনের কয়েক মাস আগে বর্তমান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নয়াদিল্লি সফর করেন। সে সময় দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতের সুস্পষ্ট সমর্থনের আহ্বান জানিয়েছিলেন তিনি।


এ ছাড়া ২০১৮ সালে আব্দুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবীরের সমন্বয়ে একটি প্রতিনিধিদল নয়াদিল্লি সফর করেছিল।


২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে ঘিরে বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পরবর্তী সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্কে একাধিকবার অস্বস্তি তৈরি হয়েছে।


এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য