সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৬:৫৪
সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ


সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


এর আগে, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করে জাতীয় সংসদ।


কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য মনোনয়নের অনুরোধ জানিয়েছিল সরকারি দল। তবে বিরোধী দল কোনো সদস্যের নাম দেয়নি।


কমিটি গঠনের দিনই এর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তাদের দাবি, সংবিধান সংশোধনের পরিবর্তে প্রয়োজন মৌলিক সংস্কার। এ কারণে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সংস্কার প্রক্রিয়া অনুসরণ করার দাবি জানিয়ে আসছে তারা।


বিরোধী দল কমিটিতে যোগ না দিলেও তাদের জন্য অংশগ্রহণের সুযোগ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে সরকারি দল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য