সম্মিলিত ইসলামী ব্যাংকে ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তোলা যাবে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৪
সম্মিলিত ইসলামী ব্যাংকে ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তোলা যাবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো কর্তন করা হবে না।


গ্রাহকদের বিষয়টি স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।


এদিকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন সুবিধার বিষয়টি আমানতকারীদের কাছে যথাযথভাবে প্রচারের মাধ্যমে জানাতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য