রাতে উত্তর সিটির প্রশাসককে নিয়ে নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৫১
রাতে উত্তর সিটির প্রশাসককে নিয়ে নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আকস্মিক এ পরিদর্শনে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই এ সফর বলে জানা গেছে।

পরিদর্শনকালে তিনি রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও প্রধানমন্ত্রী একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য