রাতারাতি সব পুনর্গঠন করা সম্ভব না; প্রতিশ্রুতি বাস্তবায়নে কমতি নেই প্রধানমন্ত্রীর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:১১
রাতারাতি সব পুনর্গঠন করা সম্ভব না; প্রতিশ্রুতি বাস্তবায়নে কমতি নেই প্রধানমন্ত্রীর


অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সবকিছু রাতারাতি নির্মাণ বা পুনর্গঠন করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের কমতি রাখেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে। বিগত সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা রূপকথার গল্পের মতো মনে হলেও বাস্তবে সেগুলোই ঘটেছে।


তিনি বলেন, সেই পরিস্থিতির লিগ্যাসি নিয়ে বর্তমানে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে।


নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ক্ষমতা গ্রহণের প্রথম বা দ্বিতীয় দিন থেকেই কাজ শুরু করেছেন বলে দাবি করেন রিজভী।


তিনি বলেন, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে রাতারাতি সবকিছু নির্মাণ বা পুনর্গঠন করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


দেশের উন্নয়নের গতি বিভিন্ন কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহসহ নানা পরিস্থিতির প্রভাব দেশের ওপর পড়েছে।


তবে বিভিন্ন খাতের সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানান বিএনপির এই নেতা।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য