রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৩:৪৪
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।


আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সফরসূচি।


জেলা প্রশাসক জানান, অনিবার্য কারণে আগামী ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী সময়ে নতুন করে সফরসূচি নির্ধারণ করা হতে পারে।


এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে সফরের বিষয়টি জানানো হয়েছিল। সেখানে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।


গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য