রাবির ৫ শিক্ষার্থীর নামে মামলা করেছেন আম্মার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৫
রাবির ৫ শিক্ষার্থীর নামে মামলা করেছেন আম্মার


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও সাত থেকে আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।


গত ১০ আগস্ট রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। মঙ্গলবার (১৮ আগস্ট) মামলার বিষয়টি জানা যায়।


মামলায় আসামিদের বিরুদ্ধে জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।


এজাহারনামীয় আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।


রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, তিনি যতটুকু জানেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করছে।


মামলার বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তার সম্পাদকদের ওপর হামলা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সরকার ‘গেম খেলতে পারে’—এমন আশঙ্কা থেকেই সম্পাদকদের সম্পৃক্ত করে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য