প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:১৪
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি।


সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দলের কাউন্সিলের দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি।


তিনি বলেন, অনেক সংগ্রাম ও শোককে ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। নিপীড়ন ও অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপিকে ন্যূনতম ক্ষতির মুখে ফেলতে কিংবা আত্মসমর্পণ করাতে পারেনি।


শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, বিষয়টি দলের নজরে এসেছে। ঘটনা সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য