পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অগ্রাধিকার, জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় অংশীদারিত্বের বিষয়ও আলোচনায় উঠে আসে।


বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পে ফরাসি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।


অভিবাসন ইস্যুতেও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। হুমায়ুন কবীর বৈধ ও আইনি প্রক্রিয়ায় কর্মী অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন তিনি।


রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।


বৈঠক শেষে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য