অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, দ্রুত বাড়তে পারে নদীর পানি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১০:৪০
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, দ্রুত বাড়তে পারে নদীর পানি



চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসটি প্রকাশ করা হয়।


পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।


তবে এ সময় বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এগুলোর মধ্যে একটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে মাসের বিভিন্ন সময়ে তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।


তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। এরপরও পুরো মাস বিবেচনায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।


নদ-নদীর পরিস্থিতি


অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে সাধারণত স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকার নদ-নদীর পানির সমতল সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য