সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন আরও যুগোপযোগী ও কার্যকর করতে গঠিত পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্বে থাকা এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ প্রদান করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সরকারের আশা, এই কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধিত আইন প্রণয়ন হলে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কার্যকর আইনি কাঠামো গড়ে উঠবে।
বিভাগ: জাতীয় · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 8 hours ago
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য...
বিভাগ: জাতীয় · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 11 hours ago
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। তিনি জানান, অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে নির্মিত একটি গ...
বিভাগ: জাতীয় · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 11 hours ago
সরকারি সফর শেষে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ক জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময়ে অংশ নেন তিনি।শুক্রবার (৩ জুলাই)...
বিভাগ: জাতীয় · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 11 hours ago
দেশের আটটি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে...