নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১০
নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে।


সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।


## ঢাকায় ৮ জোনে চলবে ই-রিকশা


ই-রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।


তিনি বলেন, আটটি জোনের জন্য আট রঙের ই-রিকশা থাকবে। যে জোনের রিকশা, সেটি নির্ধারিত জোনের বাইরে চলাচল করতে পারবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিধিমালা প্রণয়ন হওয়ার পর এ ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, শুধু ঢাকায় নয়, দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়েও পর্যায়ক্রমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।


## চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন


চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।


তিনি বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে।


মীর শাহে আলম জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য